উখিয়ায় দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই

2026-11-01T18:16:23+00:00
2026-11-01T18:16:23+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম 
পুলিশের বিশেষ অভিযানে উখিয়ায় দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যান।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া বাঘঘোলা মার্কেটসংলগ্ন বীর কমলার দীঘির উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে বিশেষ অভিযান চলাকালে ঘটনাস্থলে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা অস্ত্রটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্রটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান। বাটসহ এর দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি বলেও জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  পুলিশ  বিশেষ অভিযান  শুটারগান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: