সাপাহারে বিএসএফের হাতে বাংলাদেশি শিশু আটক

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে বাংলাদেশি শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।রোববার (১

2026-11-01T17:39:26+00:00
2026-11-01T17:39:26+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাপাহারে বিএসএফের হাতে বাংলাদেশি শিশু আটক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলারের ভারতের দুই কিলোমিটার অভ্যন্তর থেকে শিশুটিকে আটক করা হয়। ছবি : সংগৃহীত
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে বাংলাদেশি শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (১ নভেম্বর) ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলারের ভারতের দুই কিলোমিটার অভ্যন্তর থেকে তাকে আটক করে। আটক শিশু হাসিফ রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোনো একসময় সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শিশু হাসিফ রহমানকে আটক করে বিএসএফ সদস্যরা।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ বলেন, লোকমুখে শিশুটিকে আটকের বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সকাল থেকে পান্নাপুর ক্যাম্পের বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সাপাহার  বিএসএফ  বাংলাদেশি শিশু আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: