সাগর দিয়ে সার পাচার, আটক ৯

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারে সাগর দিয়ে সার পাচারের সময় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্টগার্ড।রোববার (১ নভেম্বর) রাত

2026-11-01T18:08:16+00:00
2026-11-01T18:08:16+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাগর দিয়ে সার পাচার, আটক ৯
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম 
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ছবি : সংগৃহীত
কক্সবাজারে সাগর দিয়ে সার পাচারের সময় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত বোটসহ নয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সাগর  সার পাচার  আটক  টেকনাফ  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: