সাভার-আশুলিয়ায় ২৭৭ কারখানায় ছুটি

আশুলিয়া সংবাদদাতা

সারাদেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। রোববার (১ নভেম্বর) দিনভর বিক্ষোভ,

2026-11-01T18:48:52+00:00
2026-11-01T20:02:43+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে বিক্ষোভ
সাভার-আশুলিয়ায় ২৭৭ কারখানায় ছুটি
আশুলিয়া সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ৮:০২ পিএম
অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। রোববার (১ নভেম্বর) দিনভর বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধের মুখে অন্তত ২৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে তারা সড়কে অবস্থান নিলে অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। দুপুরে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।


বিকেল সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকরা। পরে বিকেল ৫টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্ত করে চাকরিচ্যুতি বন্ধ এবং ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই বন্ধ করা।

কমফোর্ট কালেকশন পোশাক কারখানার অপারেটর রাজু আহমেদ বলেন, ‘আমাদের এই পোশাক কারখানায় হেলপারদের বেতন ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা মাত্র। অন্যান্য পোশাক কারখানায় তাদের বেতন অনেক বেশি। অন্যান্য পোশাক কারখানায় হাজিরা বোনাস ১৫০০ টাকা করে দেওয়া হলেও আমাদের কারখানাতে দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। আমরা ন্যূনতম ন্যায্যমজুরি ও ভাতার দাবিতে রাস্তায় নেমেছি।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকদের তিনটি প্রধান দাবির মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ অন্যতম। এ দাবিতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সাভার  আশুলিয়া  কারখানা  ছুটি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: