‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানী ঢাকাকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা, পানি প্রদান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

2026-11-01T18:23:06+00:00
2026-11-01T18:23:06+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম 
কর্মসূচিতে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, গাছে পানি দেওয়া এবং সড়কের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা, পানি প্রদান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল।

রোববার (১ নভেম্বর) বিকাল ৪টায় মোহাম্মদপুর টাউন হল থেকে আসাদগেট হয়ে জুলাই স্মৃতি জাদুঘর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবুর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ১ম সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও এমজি মাসুম রাসেল এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিক রনি। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সংগঠনের সদস্য মশিউর রহমান সোহানসহ অন্যান্য নেতাকর্মীরা।


কর্মসূচিতে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, গাছে পানি দেওয়া এবং সড়কের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং একটি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে এ ধরনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কর্মসূচি শেষে নগরীর পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নেতাকর্মীরা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গ্রিন ঢাকা  ক্লিন ঢাকা  বাস্তবায়ন  স্বেচ্ছাসেবক দল  বৃক্ষরোপণ  পরিচ্ছন্নতা  কর্মসূচি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: