নবীনগরে জাতীয় যুব দিবস পালিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।রোববার (১ নভেম্বর)

2026-11-01T19:10:22+00:00
2026-11-01T20:05:18+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
নবীনগরে জাতীয় যুব দিবস পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ৮:০৫ পিএম
তরুণ উদ্যোক্তাদের এক লক্ষ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়। ছবি : সময়ের আলো
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিছ শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ ও খন্দকার আইটির কর্ণধার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে যুবকদের স্বাবলম্বী করতে তরুণ উদ্যোক্তাদের এক লক্ষ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নবীনগর  জাতীয় যুব দিবস  ব্রাহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: