ইনকিলাব মঞ্চের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে

2026-02-06T21:27:20+00:00
2026-02-06T21:27:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইনকিলাব মঞ্চের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম 
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরের দুই নম্বর গেট মোড়ে এই কর্মসূচি শুরু হয়।

এদিকে বিক্ষোভের কারণে মুরাদপুর দুই নম্বর গেট থেকে জিইসি মোড় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক, বায়েজিদ সংযোগ সড়কেও যানজট লক্ষ্য করা গেছে। 


এ সময় বিক্ষোভকারীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ এসব স্লোগান দেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ‘ঢাকার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ হচ্ছে। দুই নম্বর গেটসহ বিভিন্ন এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে। গাড়ি চলাচল সাময়িক বিঘ্নিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

সময়ের আলো/কেএইচও  


  বিষয়:   ইনকিলাব মঞ্চ  হামলা  প্রতিবাদ  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: