ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শাহবাগ অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না বলে জানা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পৌনে ৯টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা।
তারা বলেন, নিরাপত্তার স্বার্থে আমাদের কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ ও রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ট্রেন থামানো বন্ধ করতে।
তারা আরও বলেন, আজ ট্রেন চলাকালীন সময়ের আগে যদি আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আজ আর এই ২টি স্টেশনে ট্রেন থামবে না।
সময়ের আলো/কেএইচও