সংস্কারের ২৪ ঘণ্টা পার না হতেই যে দশা হলো সড়কের

হোছাইন মেহেদী, লোহাগাড়া (চট্টগ্রাম)

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় সংস্কারের ২৪ ঘণ্টা পার না হতেই উঠে গেছে সড়ক কার্পেটিং। উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাওঘাটা-আধাঁরমানিক নতুন

2026-02-06T21:29:35+00:00
2026-02-06T21:49:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সংস্কারের ২৪ ঘণ্টা পার না হতেই যে দশা হলো সড়কের
হোছাইন মেহেদী, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৯:৪৯ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় সংস্কারের ২৪ ঘণ্টা পার না হতেই উঠে গেছে সড়ক কার্পেটিং। উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাওঘাটা-আধাঁরমানিক নতুন সংস্কার হওয়া সড়কে এমন চিত্র দেখা যায়। অভিযোগ উঠেছে, ঠিকাদার অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমনটি হয়েছে।

স্থানীয়রা জানান, নিম্নমানের কাজ ও নিয়ম না মেনে কার্পেটিং করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নমানের ইট, ধুলোবালি ও মাটির উপর কার্পেটিং করা হয়। অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসইভাবে রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা। 

সরেজমিনে জানা যায়, গত দুই বছর আগে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা-আধাঁরমানিক সড়কের কাজ শেষ করেন ঠিকাদার দিপু কান্তি পাল। কিছুদিন পর সড়কের ডেলিয়া পাড়া অংশে বেশকিছু জায়গায় কার্পেটিং উঠে যায়। এতে ঠিকাদারের পক্ষ থেকে স্থানীয় আবদুস সালাম মাঝিকে সড়কটি সংস্কারের দেড় লাখ টাকা দেওয়া হয়। 

গত বুধবার আবদুস সালাম মাঝি সড়কের সংস্কার কাজ শেষ করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখেন, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে। পরে সড়কটির কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে লোহাগাড়া প্রকৌশল অফিস(এলজিইডি) দায় নিতে নারাজ।


জানতে চাইলে আবদুস সালাম মাঝি বলেন, না শুকানোর কারণে কার্পেটিং উঠে যাচ্ছে। সামনে নির্বাচন, তাই সড়কটি আপাতত কোনোমতে সংস্কার করা হয়েছে। পরে ভালো করে কাজ করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে সড়কটির দায়িত্বপ্রাপ্ত লোহাগাড়া উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, আমাদের না জানিয়ে ঠিকাদার নিজ উদ্যোগে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করেছেন। ফলে কাজের মান ও নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   সংস্কার  দশা  সড়ক  অনিয়ম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: