বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমলেও বেড়েছে বিশ্ববাজারে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের

2026-02-06T23:21:51+00:00
2026-02-06T23:21:51+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমলেও বেড়েছে বিশ্ববাজারে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯৩ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।

একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯১৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

Advertisement
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গত সপ্তাহে ১৮ শতাংশ পতনের পর চলতি সপ্তাহে রূপার দাম ১২ শতাংশের বেশি কমেছে, যা ২০১১ সালের পর নির্দিষ্ট এক সপ্তাহে সর্বোচ্চ দরপতন।


অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯৯৯ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৭৩ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   বিশ্ববাজার  সোনা  দাম  উত্থান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: