সম্প্রীতির বার্তা নিয়ে দীঘিনালায় ধানের শীষের প্রার্থী

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮ নং ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া ব্যাপক গণসংযোগ ও

2026-02-07T04:49:16+00:00
2026-02-07T04:49:16+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সম্প্রীতির বার্তা নিয়ে দীঘিনালায় ধানের শীষের প্রার্থী
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ এএম 
সম্প্রীতির বার্তা নিয়ে দীঘিনালায় ধানের শীষের প্রার্থী। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮ নং ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির বার্তা নিয়ে দিনব্যাপী তিনি বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া দীঘিনালা থানাবাজার, কবাখালী, বাবুছড়া, মেরুং, বোয়ালখালীসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা পরিচালনা করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে জামতলি এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে দিনের প্রচারণা কার্যক্রম শেষ করেন।
আরও পড়ুন

নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ভূইয়া পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান অশান্তি নিরসনে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন। তিনি বলেন,২৯৮ নং আসন থেকে নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালি- সব জনগোষ্ঠীর জন্য সমানভাবে কাজ করা হবে। অতীতের তুলনায় অন্তত ৫০ গুণ বেশি উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, যুবসমাজের জন্য ঘুষ ছাড়াই চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় ঘোষণার আলোকে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদান এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

দিনব্যাপী এই পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিন্টু, জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এএডি/
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: