হাতিয়ায় ৯ ছাত্রদল নেতাকে বহিষ্কার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রদলের ৯ জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (৬

2026-02-07T04:53:51+00:00
2026-02-07T04:53:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাতিয়ায় ৯ ছাত্রদল নেতাকে বহিষ্কার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ এএম 
প্রতীকী ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রদলের ৯ জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতারা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে এবং বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফ, সাবেক সদস্য মো. মিজান, হাতিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিন, মো. আজমির হোসেন, সাবেক সদস্য সচিব সামছুল আরেফিন রুস্তমসহ আরও কয়েকজন।
আরও পড়ুন

এছাড়া হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক, হাতিয়া সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক এবং তমরদ্দি আহমদিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম তারিফকেও বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয়  সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।

এএডি/


  বিষয়:   সিটি কলেজ  ছাত্রদল  শিবির  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: