জামায়াতের জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান

বাউফল (পটুয়াখালি) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় ‘জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আলোড়ন সৃষ্টি

2026-02-07T11:06:48+00:00
2026-02-07T11:06:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াতের জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান
বাউফল (পটুয়াখালি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম 
অ্যাডভোকেট রুহুল আমিন। সংগৃহীত ছবি
পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় ‘জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সভায় বক্তব্য দেওয়ার সময় এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিন ‘জয় বাংলা’ স্লোগান দেন। ওই আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও জোট প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদকে সমর্থন দেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে তার বক্তব্য শেষ করেন। মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন।

এ বিষয়ে অ্যাডভোকেট রুহুল আমিন জানান, আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। গ্রাম পর্যায়ে এখনো আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধে জড়িত মানুষের সংখ্যা খুবই সামান্য।


তিনি আরও বলেন, জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়ের রাজনীতি থাকবে না। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

ওই জনসভায় আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও জোটের শীর্ষ

সময়ের আলো/আআ


  বিষয়:   জামায়াত  জনসভা  জয় বাংলা  স্লোগান  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: