বিএনপির নির্বাচনি অফিসের পাশ থেকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনি কার্যালয়ের পাশ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৭

2026-02-07T12:21:41+00:00
2026-02-07T12:22:39+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিএনপির নির্বাচনি অফিসের পাশ থেকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ১২:২২ পিএম
উদ্ধার বোমাসদৃশ বস্তু। সংগৃহীত ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনি কার্যালয়ের পাশ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা কার্যালয়ের পাশে লাল টেপ দিয়ে মেড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় মফজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে অস্থায়ী নির্বাচনি কার্যালয় স্থাপন করেন বিএনপির নেতাকর্মীরা। ওই দোকানেই প্রায়ই বিএনপির নেতাকর্মীরা বসে নির্বাচনি প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে বোমাসদৃশ্য বস্তু দুটি রেখে যায়।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে। 

সময়ের আলো/আআ

  বিষয়:   বিএনপি  নির্বাচন  অফিস  বোমাসদৃশ্য  বস্তু  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: