১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য হাতজোড় করে অনুরোধ জানিয়েছেন।শুক্রবার

2026-02-07T11:27:37+00:00
2026-02-07T11:40:01+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭ এএম  আপডেট: ০৭.০২.২০২৬ ১১:৪০ এএম
সরওয়ার জামাল নিজাম। সংগৃহীত ছবি
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য হাতজোড় করে অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। পরে বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় আমি বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। 


ভিডিওতে তিনি অনুরোধ করেন, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাতজোড় করে বলছি এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বিএনপির গায়ে কালিমা লেখার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।  

তবে এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

সময়ের আলো/আআ


  বিষয়:   চাঁদাবাজি  আহ্বান  বিএনপি  প্রার্থী  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: