কালিয়াকৈরে প্রাইভেট কারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে চালু করার সময় হঠাৎ একটি প্রাইভেট কারের পেছনের অংশে আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে ছাই

2026-11-29T09:51:37+00:00
2026-11-29T09:51:37+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে প্রাইভেট কারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৫১ এএম 
কালিয়াকৈরে প্রাইভেট কারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
কালিয়াকৈরে প্রাইভেট কারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
গাজীপুরের কালিয়াকৈরে চালু করার সময় হঠাৎ একটি প্রাইভেট কারের পেছনের অংশে আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাইটেক সিটির দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাকিষবাতান এলাকা থেকে ওয়ালটনের এক কর্মকর্তাকে কারখানায় নামিয়ে দিয়ে খালি গাড়িটি হাইটেক সিটির দ্বিতীয় গেটের সামনে পার্কিং করেন চালক। পরে সড়কের বিপরীত পাশের একটি দোকানে চা পান শেষে গাড়িতে ফিরে সেটি চালু করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন জ্বলে ওঠে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান,গ্যাসের পাইপলাইনে লিকেজ অথবা গাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  প্রাইভেট কারে আগুন  পুড়ে ছাই  পেছনের অংশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: