শীতে দাপট বাড়ছে পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর হিমেল বাতাস আর ভোরের ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। এর মধ্যে

2026-11-29T08:56:34+00:00
2026-11-29T08:56:34+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
শীতে দাপট বাড়ছে পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ এএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর হিমেল বাতাস আর ভোরের ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। এর মধ্যে রোববার (২৯ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শনিবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ১৪ দশমিক ৫, বৃহস্পতিবার ১৪ দশমিক ১, বুধবার ১৩ দশমিক ৫ এবং মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় শীতের অনুভূতিও বেড়েছে।


দিনের বেলা সূর্যের আলোয় কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোরে কুয়াশা ও হিমেল বাতাসের কারণে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকালে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

সময়ের আলো/জোই


  বিষয়:   পঞ্চগড়  তেঁতুলিয়া  শীত  সর্বনিম্ন তাপমাত্রা  আবহাওয়া  কুয়াশা  হিমেল বাতাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: