মেহেরপুর পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা

2026-11-29T08:23:52+00:00
2026-11-29T08:23:52+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুর পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:২৩ এএম 
ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে।

উদ্ধার হওয়া স্থানগুলো হলো, পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ককটেল সাদৃশ বস্তু পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে শহরের চারটি স্থানে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। কালো কস্টেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল।


তিনি আরো জানান, পুলিশের কাছে খবর আসে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট ও কমিউনিটি সেন্টারের সামনে শপিং টিস্যু ব্যাগের ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু রাখা আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঐ স্থানগুলোতে অভিযান চালায়। চারটি স্থান থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।

উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সময়ের আলো/জোই 
  বিষয়:   মেহেরপুর  পুলিশ সুপার  বাংলো  বোমা সাদৃশ্য বস্তু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: