যুবদল নেতা রনির ভাই আ . লীগ নেতা মুন্না গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাইফুল ইসলাম রনির ভাই মহানগর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাইসুল ইসলাম মুন্নাকে

2026-11-29T08:19:41+00:00
2026-11-29T08:19:41+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
যুবদল নেতা রনির ভাই আ . লীগ নেতা মুন্না গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:১৯ এএম 
সাইফুল ইসলাম রনি ও রাইসুল ইসলাম মুন্না। ছবি : সংগৃহীত
সাইফুল ইসলাম রনি ও রাইসুল ইসলাম মুন্না। ছবি : সংগৃহীত
কুমিল্লায় দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাইফুল ইসলাম রনির ভাই মহানগর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাইসুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাইফুল ইসলাম রনির ভাই বলে জানা গেছে।

শনিবার (২৮শে নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।  

পুলিশ সূত্রে জানা যায়, কাজী রাইসুল ইসলাম মুন্না কুমিল্লা মহানগর ১২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে তার নিজ বাসায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। 


আপন ভাইয়ের গ্রেফতারের বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাইফুল ইসলাম রনি বলেন, আমি আমার দলের সিদ্ধান্তের সঙ্গে একমত। আমার পরিবারের যদি কেউ আওয়ামী লীগ করে থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। 

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মুন্নাকে অভিযান করে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   যুবদল নেতা রনির ভাই আ . লীগ নেতা মুন্না গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: