সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

সাভার সংবাদদাতা

সারাদেশ

সাভারে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে

2026-11-29T03:56:10+00:00
2026-11-29T03:56:10+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
সাভার সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
সাভারে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কসংলগ্ন শ্যামলী পরিবহনের গ্যারেজের বাইরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পার্কিংয়ে রাখা বাসটিতে আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল ইমরান বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিপোর বাইরে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।


এর আগে শনিবার রাত আনুমানিক ১১টার দিকে মহাসড়কের সিএমবি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীত পাশে থাকা পুলিশ চেকপোস্ট বক্স লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।

ঘটনার সময় চেকপোস্ট বক্সে কোনো পুলিশ সদস্য ছিলেন না। তারা বক্সের বিপরীত পাশে দায়িত্ব পালন করছিলেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহাগ পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। এতে কেউ হতাহত হননি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাভার  বাসে আগুন  পুলিশ চেকপোস্ট  পেট্রলবোমা নিক্ষেপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: