প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১২:৪৬ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত রাজধানীর মিরপুরে আবারও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।
এর আগে একই দিন সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ৭টা ৩৮ মিনিটে আগুন নির্বাপণ করেন।
সময়ের আলো/জেডি