কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও কনসার্ট ঘিরে লোকসমাগমের পর চট্টগ্রাম নগরের খুলশীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শনিবার

2026-11-29T02:55:11+00:00
2026-11-29T02:55:11+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও কনসার্ট ঘিরে লোকসমাগমের পর চট্টগ্রাম নগরের খুলশীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শনিবার রাতে মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছিল। কনসার্ট শেষ হওয়ার পর দর্শকেরা যখন বাড়ি ফিরছিলেন, তখন সড়কে জড়ো হয়ে মিছিল বের করেন কয়েকজন তরুণ ও যুবক।

ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কারও হাতে ব্যানার বা ফেস্টুন ছিল না।


মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে ওই টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে। তবে মিছিলটি কোন পথে গেছে এবং অংশগ্রহণকারীরা পরে কোথায় গেছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান মিছিলের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পুলিশ কাজ করছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শেখ হাসিনা  স্লোগান  ঝটিকা মিছিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: