টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে যশোরে তরুণী

যশোর প্রতিনিধি

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই সম্পর্কের টানেই বাবা-মাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন কুয়ালালামপুরের তরুণী

2026-11-29T09:06:16+00:00
2026-11-29T09:06:16+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে যশোরে তরুণী
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:০৬ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই সম্পর্কের টানেই বাবা-মাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতি। যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হোসেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

সোহাগ হোসেনের বাড়ি শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে। দীর্ঘ ১৫ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর জীবনের নতুন অধ্যায় শুরু হলো তার।

সোহাগ জানান, মালয়েশিয়ায় প্রবাসজীবনের একপর্যায়ে টিকটকের মাধ্যমে নূর হায়াতির সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে কথোপকথন, এরপর বন্ধুত্ব। একপর্যায়ে দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। প্রায় ছয় মাসের পরিচয় ও সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

নূর হায়াতি জানান, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে তিনি একা বাংলাদেশে আসেননি। সঙ্গে নিয়ে এসেছেন বাবা-মাকেও। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরে দুই পরিবারের সম্মতিতে যশোরের শার্শা উপজেলার ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।


মালয়েশিয়ার তরুণী ও বাংলাদেশের যুবকের এই বিয়ে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। ভিন্ন দেশ ও সংস্কৃতির দুই মানুষের এই মিলনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে নতুন সংসার শুরু করলেন সোহাগ। অন্যদিকে ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নূর হায়াতি। টিকটকে শুরু হওয়া পরিচয় শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে বাস্তব জীবনের বন্ধনে রূপ নিল।

সময়ের আলো/জোই
  বিষয়:   টিকটক  পরিচয়  প্রেমের টান  মালয়েশিয়া  যশোর  তরুণী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: