চান্দিনায় দুই বাসসহ চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর)

2026-11-29T09:46:05+00:00
2026-11-29T09:46:05+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
চান্দিনায় দুই বাসসহ চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সী জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী বাস। এরপর ওই বাসের পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে একই অভিমুখে চলা একটি মাইক্রোবাস ওই বাসটির পেছনে ধাক্কা দেয়।

তিনি বলেন, চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব খুব কম ছিল। লরির পেছনে প্রথম বাসটি ধাক্কা দেওয়ার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।


পরে স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসের চালক-যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রানা জানান, হাসপাতাল থেকে গুরুতর আহত আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। আহতদের সবার নাম-ঠিকানা এখনো নিবন্ধন করা হয়নি। এ কারণে আহতের সঠিক সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চান্দিনা  বাস  সহ চার গাড়ির ভয়াবহ দুর্ঘটনা  আহত ৩০ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: