ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

2026-11-29T09:53:07+00:00
2026-11-29T09:53:07+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ এএম 
চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা । ছবি : সংগৃহীত
চাপাতির ভয় দেখিয়ে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা । ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাতও করা হয়। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাব্বি আল রাফসান মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

মামলার বাদী রাব্বি আল রাফসান ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঘটনার বর্ণনায় রাফসান জানান, শুক্রবার (২৭ নভেম্বর) তার মাস্টার্সের ক্লাস ছিল। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে অটোরিকশায় ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তার রিকশার গতিরোধ করে। ওই অটোরিকশায় থাকা চার ব্যক্তি চাপাতি দেখিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেটে থাকা আইফোনটি ছিনিয়ে নেয়।

তিনি বলেন, ছিনতাইকারীদের বাধা দিতে গেলে চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকটি আঘাত করা হয়। এতে তার ডান হাতে আঘাত লাগে। পরে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছেন তিনি।

রাফসান আরও জানান, তিনি সংসদ সদস্য ববি হাজ্জাজের ব্যক্তিগত সহকারী। বিষয়টি সংসদ সদস্যকে জানিয়েছেন। পুলিশকে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।


এ দিকে, স্থানীয় সংসদ সদস্যের সহকারীর ফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কর্মকর্তারা চাপের মধ্যে রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। এ ঘটনায় ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ববি হাজ্জাজ  সহকারী  আইফোন  ছিনতাই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: