পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

2026-02-07T14:41:53+00:00
2026-02-07T14:41:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম 
দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে আতিয়ার ইসলামের বাড়ির সংলগ্ন একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অস্ত্রগুলো কারা সেখানে রেখে গেছে এবং এর পেছনে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   পিস্তল  গুলি  উদ্ধার  হেরপুর  গাংনী উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: