চট্টগ্রাম বন্দরে রোববার থেকে ফের ধর্মঘট

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে রোববার সকাল আটটা

2026-02-07T15:16:12+00:00
2026-02-07T15:16:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দরে রোববার থেকে ফের ধর্মঘট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম 
চট্টগ্রাম বন্দর। সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে রোববার সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে।  

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। এতে মোট চার দফা জানানো হয়। এরমধ্যে ইজারা প্রক্রিয়া বাতিল ছাড়াও আছে বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে প্রত্যাহার, বিগত আন্দোলনে কর্মচারীদের বিরুদ্ধে বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করে স্বপদে পুনর্বহাল, আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ না করা। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুণ, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন, শরীফ হোসেন ভুট্টো।   


প্রসঙ্গত, এনসিটি ইজারা ইস্যুতে  গত ৩১ জানুয়ারি শনিবার থেকে সোমবার প্রতিদিন আট ঘণ্টা করে ধর্মঘট পালন করা হয়। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি পালন করা হয়। এতে বন্দর থেকে আমদানি রফতানি ডেলিভারি বন্ধ হয়ে যায়।   

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে আসেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। দুপুরে তিনি বৈঠক করেন  শ্রমিক নেতাদের সঙ্গে। বৈঠকের পর উপদেষ্টার আশ্বাসে শুক্র-শনিবার দুই দিনের জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এ সময় দাবি না মানলে ফের ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছিল।  


/ইউএমএইচ




  বিষয়:   চট্টগ্রাম বন্দর  ধর্মঘট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: