দুই দিন বন্ধ থাকবে দোকান ও শপিংমল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশের শপিংমল, বাণিজ্য বিতান এবং সব দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া

2026-02-07T15:34:39+00:00
2026-02-07T15:34:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
দুই দিন বন্ধ থাকবে দোকান ও শপিংমল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম 
নির্বাচনের সময় সব দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশের শপিংমল, বাণিজ্য বিতান এবং সব দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। 

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হয়। তবে সিদ্ধান্ত প্রকাশ্যে আসে শনিবার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্তের আলোকে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এর আগে, নির্বাচন উপলক্ষ্যে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারিত হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর পরের দুই দিন শুক্র ও শনি, সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি।

এর ফলে টানা কয়েক দিনের ছুটির মধ্যে পড়ছে দেশ, যার প্রভাব পড়বে খুচরা বাণিজ্য ও শপিং কার্যক্রমে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর এর ফলেই  শপিংমল, বাণিজ্য বিতান এবং সব দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

/ইউএমএইচ







  বিষয়:   নির্বাচন  দোকান ও শপিংমল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: