বর্ণাঢ্য আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি)

2026-02-07T16:07:54+00:00
2026-02-07T16:10:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৪:১০ পিএম
জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে র‌্যালি। ছবি : সময়ের আলো
‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যারি শেষে শহর সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. রুবেল শেখ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ,টিএম মাছুদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক ও সমাজসেবা কর্মকর্তা তমা রায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ইশারা ভাষার প্রসার অত্যন্ত জরুরি। তাদের অধিকার নিশ্চিত করতে এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ইশারা ভাষাকে আরও জনবোধ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সময়ের আলো/জোআই
  বিষয়:   বাংলা ইশারা ভাষা  দিবস পালিত  বাক-শ্রবণ  প্রতিবন্ধী  নড়াইল  সমাজসেবা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: