শিবনদীতে চলছে শৌখিন মৎস্য শিকারিদের মহোৎসব

রাজশাহী প্রতিনিধি

বিবিধ

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী জেলার সর্পিলাকার শিবনদীতে চলছে মাছ ধরার মহোৎসব। পানি কমে এলে শৌখিন মৎস্য শিকারিরা দূর-দূরান্ত থেকে পলাই-চাবিজাল নিয়ে

2026-02-07T16:30:31+00:00
2026-02-07T16:30:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
শিবনদীতে চলছে শৌখিন মৎস্য শিকারিদের মহোৎসব
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম 
শিবনদীতে চলছে শৌখিন মৎস্য শিকারিদের মহোৎসব। ছবি : সময়ের আলো
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী জেলার সর্পিলাকার শিবনদীতে চলছে মাছ ধরার মহোৎসব। পানি কমে এলে শৌখিন মৎস্য শিকারিরা দূর-দূরান্ত থেকে পলাই-চাবিজাল নিয়ে এই ঐতিহ্যের উৎসবে শামিল হন। 

রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন খাল-বিলে সকাল-সন্ধ্যা দলবেঁধে চলছে এই মাছ শিকার। 

পলাই-চাবিজালে জালে ধরা পড়ছে বোয়াল, শৈল, শিং, রুই, কাতলাসহ নানা প্রজাতির মাছ। কারো পলাইয়ে মাছ ধরা পড়লে হইহই রবে মুখরিত হয়ে উঠছে নদী পাড় এলাকা। একেকটি মাছ ধরা পড়া যেন তাদের জালে সোনার হরিণ ধরা পড়েছে। ছোট হোক বা বড়, মাছ ধরা পড়লেই সবার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে। শিকারিদের মাছ ধরার এই আনন্দ তাদের কাছে ঈদের আনন্দের মতোই।

তালন্দ কামারগাঁ খালে পলাই দিয়ে মাছ শিকার করতে আসা মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম গ্রামের আব্দুল, জব্বার ও বাদল জানান, তারা প্রতিবছরই দলবেঁধে শিবনদীর বিভিন্ন খালে মাছ শিকার করতে আসেন। তাদের মধ্য কেউ কেউ ১০ থেকে ২০ কেজি পর্যন্ত পলাই জাল ব্যবহার করে মাছ শিকার করেন। দলের মধ্যে কেউ মাছ না পেলে অন্যরা মিলে তাকে মাছ দিয়ে হাসিমুখে বাড়ি পাঠান।


তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী জানান, আশপাশের পুকুর ও জলাশয়ের চাষ করা মাছ বন্যার সময় এই বিলে এসে জমা হয়। প্রতিবছরই সৌখিন মাছ শিকারিদের এমন আয়োজনের প্রশংসা করেন তিনি।

আরবিএন/ এফআর


  বিষয়:   রাজশাহী  শিবনদী  চলছে  শৌখিন  মৎস্য শিকারি  মহোৎসব 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: