সীমান্তে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতের ভেতর থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে

2026-02-07T18:30:48+00:00
2026-02-07T19:14:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৭:১৪ পিএম
সীমান্তে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতের ভেতর থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের হেন্তের বিল থেকে তাদের আটক করে বিএসএফের ম্যাটারী ক্যাম্পের সদস্যরা। 

আটকরা হলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফকির পাড়ার রকো হোসেন (৩০) এবং মসজিদ পাড়ার রাশিদুল দুলি (৩৩)।


স্থানীয়রা জানান, রকো ও দুলিসহ বেশ কয়েকজন আনুপ্রবেশ করে আবার দেশে ফেরার পথে আটক হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যুবক বাংদেশের শূন্য রেখা অতিক্রম করে ভারত অভ্যান্তরে ৫০ গজ ভিতরে ঢুকে মাদক আনতে গেলে বিএসএফের হাতে তারা মাদকসহ আটক হন। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তারা বিষয়টি জানতে পেরেছেন, আটকদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোআই



  বিষয়:   জীবননগর সীমান্ত  বাংলাদেশি  বিএসএফ  চুয়াডাঙ্গা  ভারত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: