শীত নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাঘ মাস শেষ হতে বাকি আরও কিছুদিন। মাঘের শেষ দিকে এসে প্রকৃতিতে আবারও শীতের দাপট শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা

2026-02-07T18:52:51+00:00
2026-02-07T18:52:51+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
শীত নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম 
সংগৃহীত ছবি
মাঘ মাস শেষ হতে বাকি আরও কিছুদিন। মাঘের শেষ দিকে এসে প্রকৃতিতে আবারও শীতের দাপট শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা হঠাৎ নেমে যাওয়ায় কনকনে ঠাণ্ডার অনুভূতি বেড়েছে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। 

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

বিগত কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও মাত্র একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। এর ফলে, উত্তরাঞ্চল ও নদী অববাহিকার জনপদে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, এসব এলাকায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। শীতের এই হঠাৎ প্রত্যাবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকলেও আগামী সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। মাঘের এই শেষ কামড় কাটিয়ে ফাল্গুনের শুরুতে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। আপাতত বড় ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে, আংশিক মেঘলা আকাশের কারণে দিনের বেলা রোদের তীব্রতা কিছুটা কম থাকতে পারে। 

শনিবার আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামীকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এরপর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

পরদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপর বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শীত  বার্তা  আবহাওয়া অফিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: