চূড়ান্ত বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা। দীর্ঘদিন ধরে এ দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।

2026-02-07T19:13:21+00:00
2026-02-07T19:13:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
চূড়ান্ত বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম 
যীশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনা। ছবি : সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা। দীর্ঘদিন ধরে এ দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি নীলাঞ্জনা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন পোস্টকে ঘিরে তৈরি হয়েছে এমন জোরালো জল্পনা।

পোস্টে নীলাঞ্জনা লিখেছেন, ‘কখনও কখনও কোনো বিষয় শেষ হওয়ার অর্থ এই নয় যে তার গুরুত্ব ফুরিয়ে গেছে। বরং এর অর্থ হলো, সেখান থেকে নতুন করে পাওয়ার আর কিছু নেই।’ 

এতে তিনি লিখেছেন, ‘এই জীবনের এই অধ্যায় শেষ হওয়ায় তিনি কৃতজ্ঞ।’ আত্মসম্মান ও নিজের সত্তা খুঁজে পাওয়ার কথা উল্লেখ করে তিনি লিখেন, ‘আমি এমন এক স্বচ্ছতা ও সাহস পেয়েছি যা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই শেষকে আমি সম্মানের সাথে গ্রহণ করছি।’


এদিকে, যীশুর ব্যক্তিগত সহকারীর সঙ্গে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করেই তাদের দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে বলে গুনজন শোনা গেছে। গত বছর থেকেই টালিউডে যীশু ও নীলাঞ্জনার আলাদা থাকার খবর বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। 

বর্তমানে যীশু ও নীলাঞ্জনা আলাদা থাকছেন এবং তাদের দুই মেয়েও মায়ের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। তবে বিচ্ছেদ বা আইনি বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত যীশু বা নীলাঞ্জনা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

সময়ের আলো/কেএইচও 
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: