ক্যামেরায় বুবলীর ‘বেবিবাম্প’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ব্যক্তিগত জীবন এবং নতুন করে বিদেশ যাত্রা নিয়ে বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন পাড়ায় গুঞ্জনের শেষ নেই।

2026-02-07T18:31:25+00:00
2026-02-07T18:31:25+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ক্যামেরায় বুবলীর ‘বেবিবাম্প’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম 
ফাইল ছবি
ব্যক্তিগত জীবন এবং নতুন করে বিদেশ যাত্রা নিয়ে বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন পাড়ায় গুঞ্জনের শেষ নেই। বিশেষ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বইছে আলোচনার ঝড়।

এরমধ্যেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং মলে বানিজ্যিক প্রচারনার কাজে প্রকাশ্যে আসার পর বুবলীর মা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সেই অনুষ্ঠানে বিস্কিট রংয়ের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। এ পোশাকে নায়িকার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। তার হাঁটা-চলাফেরায় স্পষ্ট হয়ে ওঠে তিনি মা হতে চলেছেন।

সেখানে নিজের ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি। বুবলী জানান, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন।

অন্তঃসত্ত্বা হওয়ার ‍গুঞ্জনের তিনি বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা চাই প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখুক। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করছি।’

আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে বুবলী বলেন, ‘ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। স্পেশাল প্ল্যান তো অবশ্যই থাকবে। আর আমার দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা তো সবসময়ই পাশে আছে।’

সাম্প্রতিক সময়ে শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে বুবলী বলেন, ‘আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি সবকিছুর একটা সময় আছে। আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।’

তার কথায়, ‘আমাদের সাংবাদিক ভাই-বোনেরা ওনারা অনেক কিছু নিয়েই নিউজ করবেন, দর্শকদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে। সো এটা হবেই, হয়ে আসছে আজীবন সবার ক্ষেত্রেই। এটা নতুন কিছু না। তবে আমি বলব যে আপনারা একটু সবাই সবার জায়গা থেকে যথাযথ রেসপেক্ট দিয়ে আসলে একজন শিল্পী বা শিল্পীদের প্রেজেন্ট করা যায় সেটাই করবেন, যেটা বরাবরই করে আসছে।

/এমএইচআর
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: