প্রশিক্ষণ দেবেন আশীষ খন্দকার

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা। আজ ও আগামীকাল এ কর্মশালার আয়োজন করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘অবয়ব সাংস্কৃতিক

2026-11-06T00:03:49+00:00
2026-11-06T00:03:49+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
প্রশিক্ষণ দেবেন আশীষ খন্দকার
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০৩ এএম 
মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা। আজ ও আগামীকাল এ কর্মশালার আয়োজন করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র’। কর্মশালায় নাট্যচর্চার প্রশিক্ষণ দেবেন গুণী অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকার ।

নাট্যকলার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কাজ করবেন তিনি। অভিনয়ের প্রস্তুতি, শিল্পীর প্রকাশভঙ্গি এবং নাট্যচর্চার নানা বিষয়ে তার অভিজ্ঞতা ও নির্দেশনা জানার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

এ আয়োজন প্রসঙ্গে আশীষ খন্দকারের প্রস্তাবিত বক্তব্য, ‘নাটক এমন একটি শিল্পমাধ্যম, যেখানে অভিনয়ের পাশাপাশি মানুষের জীবন, সমাজ ও চারপাশের বাস্তবতাকে বোঝার সুযোগ তৈরি হয়। 

নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন অভিনয়শিল্পী নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন। মুন্সীগঞ্জে স্থানীয় নাট্যপ্রেমী ও নতুন প্রজন্মের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, এই কর্মশালা অংশগ্রহণকারীদের নাট্যচর্চায় নতুন অভিজ্ঞতা যোগ করবে।’ 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মশালার প্রথম দিনের কার্যক্রম চলবে। দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। আশীষ খন্দকারের মতো গুণীশিল্পী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার খবরে উচ্ছ্বসিত মুন্সীগঞ্জের স্থানীয় নাট্যকর্মীরা। অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে নাট্যচর্চায় আগ্রহী সবাইকে কর্মশালায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রশিক্ষণ  আশীষ খন্দকার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: