মেহজাবীন-নিশোকে রাজীবের শুরু

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অবশেষে ঘোষণা এলো নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান চরিত্রদের নামের। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ও এর প্রধান দুই

2026-11-05T23:32:11+00:00
2026-11-05T23:32:11+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মেহজাবীন-নিশোকে রাজীবের শুরু
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম 
অবশেষে ঘোষণা এলো নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান চরিত্রদের নামের। ছবি : সংগৃহীত
অবশেষে ঘোষণা এলো নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান চরিত্রদের নামের। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ও এর প্রধান দুই অভিনয়শিল্পীর নাম ঘোষণা করেছেন নির্মাতা। ‘অপলক’ নামের এই সিনেমায় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী থাকছেন নায়িকা হিসেবে। আর অভিনেতা আফরান নিশো থাকছেন নায়ক হিসেবে।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এক বছর ধরে আমি এই গল্পটা নিয়ে কাজ করছি। লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়েছি, বারবার লিখেছি, পরিবর্তন করেছি, আবার নতুন করে বোঝার চেষ্টা করেছি— আসলে আমি কী বলতে চাই। কয়েক মাস আগে অবশেষে এমন একটা খসড়া তৈরি করতে পেরেছি, যেটা আমার নিজের কাছে সত্যি মনে হয়েছে। এবার সেটাকেই পর্দায় তুলে ধরার পালা। অপলক নির্মিত হবে একটি ভিন্নধর্মী প্রেমের গল্পে।’

সিনেমাটির কাস্টিং প্রসঙ্গে রাজীব বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে এমন কিছু সহকর্মীকে পাশে পেয়েছি, যাদের চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভাবনা ও স্বপ্নের সঙ্গে আমার ভাবনার অনেক মিল রয়েছে। গল্পের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আরও বেশ কয়েকজন অসাধারণ অভিনয়শিল্পী আমাদের এই যাত্রায় যুক্ত হয়েছেন। 

সময় হলে একে একে তাদেরও পরিচয় করিয়ে দেব। এ মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য, পুরো মনোযোগ দিয়ে কাজটা করা। আমাদের স্বপ্নটাকে পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের সামনে আনার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ জানা গেছে, খুব শিগগিরই শুরু হবে অপলক সিনেমার শুটিং। আর আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে পুরস্কার জয়ের রেকর্ড গড়েছে।প্রসঙ্গত, নিশো ও মেহজাবীন একসঙ্গে অভিনয় করে যে কটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে, তার তালিকা বেশ দীর্ঘ। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২ শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’ প্রতিটি কাজেই তারা নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। 

বিশেষ করে ‘পুনর্জন্ম’ সিরিজটি ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানায় দর্শকের ভিন্নরকম অভিজ্ঞতা এনে দেয়। ২০২১ সালে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকের একাধিক কিস্তি প্রচারিত হয় এবং প্রতিবারই ব্যাপক সাড়া ফেলে।

এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় চরকির সিনেমা ‘রেডরাম’-এ। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মেহজাবীন  নিশো  রাজীব 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: