এমির উপস্থাপক বিজয় সেতুপতি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে। এর মধ্য দিয়ে এই আয়োজনের মঞ্চে

2026-11-06T22:44:24+00:00
2026-11-06T22:44:24+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
এমির উপস্থাপক বিজয় সেতুপতি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে। এর মধ্য দিয়ে এই আয়োজনের মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে পুরস্কার তুলে দেওয়ার সুযোগ পাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।

আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আসর। সেখানে বিজয় সেতুপতির উপস্থিতিকে ভারতীয় বিনোদন জগতের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উপস্থাপনা করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে মঞ্চে ছিলেন হলিউড অভিনেতা টম হিডলস্টন। তবে প্রাইমটাইম এমি ও আন্তর্জাতিক এমি দুটি আলাদা আয়োজন। 


ফলে আন্তর্জাতিক এমির মঞ্চে বিজয় সেতুপতির এই উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে। এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন বিজয় সেতুপতি। তার সর্বশেষ সিনেমা ‘বাথা’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ইঞ্জি বেললাম’। এতে তার সহশিল্পী সাই পল্লবী। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   এমি  উপস্থাপক  বিজয় সেতুপতি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: