মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন এয়ার কনসার্টে ৭ জনপ্রিয় ব্যান্ড

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। শনিবার (৭ নভেম্বর) বিকেল

2026-11-06T18:23:22+00:00
2026-11-06T18:23:22+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন এয়ার কনসার্টে ৭ জনপ্রিয় ব্যান্ড
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাত ব্যান্ড। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

আয়োজনে থাকছে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। সাত ঘণ্টার এই সংগীত আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

কনসার্টের ঘোষণা দিয়ে বামবার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’


নগর বাউল জেমসও ভক্তদের আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে...জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’

সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি কনসার্ট স্থগিত হওয়ায় ওপেন এয়ার এই আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মানিক মিয়া অ্যাভিনিউ  ওপেন এয়ার কনসার্ট  জনপ্রিয় ব্যান্ড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: