বিতর্কে রাধিকা আপ্তে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের পুরোনো একটি দক্ষিণি সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে করা মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি

2026-11-04T03:00:50+00:00
2026-11-04T03:00:50+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বিতর্কে রাধিকা আপ্তে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০০ এএম 
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের পুরোনো একটি দক্ষিণি সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে করা মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নাম উল্লেখ না করে একটি তেলেগু সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাকে নিজের জন্য বেশ কঠিন বলে বর্ণনা করেন। 

তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। রাধিকা জানান, ওই সিনেমার চরিত্রে তার নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। পাশাপাশি বয়সে অনেক বড় একজন অভিনেতার সঙ্গে রোমান্সের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাকে। 

তার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির গল্প ও চরিত্রের পরিস্থিতি ছিল বেশ পুরুষতান্ত্রিক। এ ধরনের অভিজ্ঞতা তার জন্য অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং ছিল। অনেকেই মনে করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত তেলেগু সিনেমা ‘লেজেন্ড’-এর কথা বলেছেন। 

তাদের প্রশ্ন, গল্প ও চরিত্র নিয়ে আপত্তি থাকলে রাধিকা তখন সিনেমাটিতে অভিনয়ে সম্মতি দিয়েছিলেন কেন? 

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   বিতর্ক  বলিউড অভিনেত্রী  রাধিকা আপ্তে 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: