সিনেমা বানাবেন বিপাশা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও আবেগকে পর্দায় তুলে ধরতে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন একসময়ের আলোচিত অভিনেত্রী বিপাশা হায়াত। তিনি জানিয়েছেন,

2026-11-04T02:48:47+00:00
2026-11-04T02:48:47+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
সিনেমা বানাবেন বিপাশা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:৪৮ এএম 
অভিনেত্রী বিপাশা হায়াত। ছবি : সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও আবেগকে পর্দায় তুলে ধরতে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন একসময়ের আলোচিত অভিনেত্রী বিপাশা হায়াত। তিনি জানিয়েছেন, চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরির পরিকল্পনাও রয়েছে তার। এটি নির্মাণের পেছনে তার উদ্দেশ্য চলচ্চিত্রকার হওয়া নয়, বরং মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে ইতিহাসের প্রতি নিজের দায়িত্ব পালন করা। 

বিপাশা হায়াত জানান, বেঁচে থাকলে আগামী তিন বছরের মধ্যে তিনি এই চলচ্চিত্রের কাজ শুরু করতে চান। মুক্তিযুদ্ধের গল্প ও সেই সময়ের আবেগ যেন হারিয়ে না যায়, তা সংরক্ষণ করতেই তার এই উদ্যোগ। তিনি বলেন, ‘আমি এই চলচ্চিত্রটি নির্মাণ করতে চাই চলচ্চিত্রকার হওয়ার জন্য নয়, দায়িত্ববোধ থেকে। আমি মুক্তিযুদ্ধের সন্তান।’

১৯৭১ সালে জন্ম নেওয়া বিপাশা হায়াত বলেন, তিনি যেখানেই থাকুন না কেন, নিজেকে বাংলাদেশের মানুষ হিসেবেই মনে করেন। ভবিষ্যতে দেশে ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

তার কাছে এই চলচ্চিত্র হবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ও ভাবনার একটি প্রকাশ। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং এর আবেগকে বাঁচিয়ে রাখাই হবে চলচ্চিত্রটির মূল লক্ষ্য।

শুধু চলচ্চিত্র নির্মাণই নয়, অভিনয়েও ফিরতে চান বিপাশা হায়াত। তিনি বলেন, অভিনয়ের অপেক্ষায় আছি। সিনেমা ও নাটকের অনেক প্রস্তাব আসে। যারা প্রস্তাব দিয়েছেন, সেগুলো দেখেছি; কিন্তু এগোতে পারিনি। প্রথমত ভালো গল্প দরকার। ভালো আইডিয়া দরকার। 

আমার ভেতরে যা তৈরি হবে তা সমাজে কতটা প্রতিফলিত হবে, সেটিও ভাবি। শিল্পের কিন্তু একটা উদ্দেশ্য আছে। নাটকের জন্য একটা তাড়না দরকার। সেই জায়গাটা এখন অনুপস্থিত। এ জন্যই সে রকম গল্প ও চিত্রনাট্যের অপেক্ষায় আছি।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   সিনেমা  বিপাশা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: