এবার ৪২০-এর তৃতীয় কিস্তি!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের ইতিহাসে আলোচিত কমেডি ঘরানার ধারবাহিকের মধ্যে একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। রাজনৈতিক বিদ্রুপধর্মী গল্প নিয়ে নির্মিত ২০০৭ সালে মুক্তি

2026-11-02T23:21:28+00:00
2026-11-02T23:21:28+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
এবার ৪২০-এর তৃতীয় কিস্তি!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ইতিহাসে আলোচিত কমেডি ঘরানার ধারবাহিকের মধ্যে একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। রাজনৈতিক বিদ্রুপধর্মী গল্প নিয়ে নির্মিত ২০০৭ সালে মুক্তি পাওয়া সেই ধারাবাহিক টেলিভিশন দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। 

এর ১৭ বছর পর, ২০২৪-এ সিক্যুয়েল ‘৮৪০’ নিয়ে আসেন নির্মাতা। এটিও বেশ জনপ্রিয়তা পায়। এবার নির্মাতা ইঙ্গিত দিলেন ধারাবাহিকটির তৃতীয় কিস্তি নির্মাণের। অর্থাৎ ‘৮৪০’-এর ডাবল আপ ‘১৬৮০’ নিয়ে পরিকল্পনা করছেন ফারুকী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৪২০’-এর মুখ্য অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনুমান, শুটিং ফ্লোর থেকে অভিনেতার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নির্মাতা। খানিক রহস্য রেখে ফারুকী সেই পোস্টে লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০-ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’


ফারুকীর এই লেখায় স্পষ্ট, ‘৪২০’-এর তৃতীয় কিস্তি অর্থাৎ ‘৮৪০’-এর পর ‘১৬৮০’ দিয়ে মোশাররফ করিমের সঙ্গে ফিরছেন নির্মাতা। তবে আগের সিক্যুয়েল ‘৮৪০’ চলচ্চিত্র আকারে নির্মাণ করা হলেও এটি ঠিক কোন সংস্করণে আসবে তা স্পষ্ট করেননি ফারুকী। এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি এখনই বলতে চাচ্ছি না।’

‘৪২০’ ধারাবাহিকের গল্প ছিল দুই চোরের ঢাকায় আসার পর রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া নিয়ে। এতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, মারজুক রাসেল প্রমুখ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   তৃতীয় কিস্তি  সময়ের আলো  টেলিভিশন দর্শক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: