প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম
বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবি : সংগৃহীতভারতে প্রায় পাঁচ হাজার বছর আগেই উড়ন্ত গাড়ি ছিল বলে দাবি করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারে গিয়ে ইলন মাস্কের টেসলার নতুন গাড়ির সঙ্গে রাবণের পুষ্পক রথের তুলনা টেনে এমন মন্তব্য করেন তিনি।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সম্প্রতি সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে অংশ নেন তিনি, যশ, রবি দুবে, রকুল প্রীত সিং ও পরিচালক নীতেশ তিওয়ারি। সেখানে রামায়ণের পৌরাণিক অস্ত্র ও অলৌকিক সৃষ্টির প্রসঙ্গ উঠে আসে।
আলোচনার একপর্যায়ে ইলন মাস্কের নতুন গাড়ির প্রসঙ্গ টেনে রণবীর বলেন, ‘ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার) আবিষ্কার করেছেন। আমার মনে হয়, ভারত পাঁচ হাজার বছর আগেই তা করে দেখিয়েছিল।’
মূলত রাবণের আকাশপথে চলাচলকারী পৌরাণিক যান পুষ্পক রথের সঙ্গে টেসলার নতুন প্রজন্মের রোডস্টারের তুলনা করেন অভিনেতা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বহুল আলোচিত রোডস্টারের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। প্রায় এক দশক আগে গাড়িটি তৈরির ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রদর্শনীতে গাড়িটিকে উল্টো অবস্থায় চলতে, শূন্যে উল্টে কিছুক্ষণ ভেসে থাকতে এবং পরে মাটিতে অবতরণ করতে দেখা যায়।
এই প্রযুক্তিগত প্রদর্শনীর সঙ্গে রামায়ণের পৌরাণিক কল্পনার যোগসূত্র টেনেই মন্তব্য করেন রণবীর। তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয়েছে আলোচনা।
সূত্র : এনডিটিভি
সময়ের আলো/এমকে