অপুকে চুমু দেওয়া আদনান আসলে কে, বিয়ের সাজের পেছনে কী রহস্য?

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিয়ের সাজে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। পাশে বরবেশে এক যুবক। মেহেদি অনুষ্ঠানে হঠাৎ অপুকে চুম্বনও করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি

2026-11-01T21:35:30+00:00
2026-11-01T21:35:30+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
অপুকে চুমু দেওয়া আদনান আসলে কে, বিয়ের সাজের পেছনে কী রহস্য?
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম 
অপুকে চুম্বন করা ওই যুবকের নাম আদনান আজাদ। ছবি : সংগৃহীত
বিয়ের সাজে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। পাশে বরবেশে এক যুবক। মেহেদি অনুষ্ঠানে হঠাৎ অপুকে চুম্বনও করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। তবে কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অপু? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প?

অপুকে চুম্বন করা ওই যুবকের নাম আদনান আজাদ। ভিডিওতে তাদের রোমান্টিক মুহূর্ত দেখে অনেকেই নতুন সম্পর্কের গুঞ্জন তুললেও বাস্তবে এটি কোনো বিয়ের আয়োজন নয়। বরং নতুন সিনেমার প্রচারণার অংশ হিসেবেই বর-কনের সাজে হাজির হয়েছেন তারা।

এর আগে গত ১৫ অক্টোবর আদনানের সঙ্গে কয়েকটি রোমান্টিক ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেসব ছবি ঘিরেও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।


অপু ও আদনানের পরিচয় প্রায় ১৮ বছরের। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ওই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় আদনানের। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। তবে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজের পরিকল্পনা করছেন তারা। অপু বিশ্বাস জানিয়েছেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে ভালো একটি টিম আনার পরিকল্পনাও রয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা চলছে।

অর্থাৎ, বিয়ের সাজ, মেহেদি কিংবা চুম্বনের দৃশ্যের সঙ্গে বাস্তব বিয়ের কোনো সম্পর্ক নেই। নতুন সিনেমাকে ঘিরেই অপু ও আদনানের এই আয়োজন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অপু  চুমু  আদনান  বিয়ের সাজ  রহস্য 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: