প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম
মুঘল আমলের রাজকীয় খাবার ও সুফি সুরে মুখরিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টরাজধানীতে মুঘল আমলের আভিজাত্য, রাজকীয় খাবার আর সুফি সংগীতের মূর্ছনায় শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী সংগীত উৎসব ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে আয়োজিত এ উৎসবের প্রথম পর্ব সাজানো হয়েছে ‘সুফি মিউজিক এডিশন’ দিয়ে।
কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটির প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে সুর ও স্বাদের বিশেষ আয়োজন। সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলা এ আয়োজনে সংগীতপ্রেমী ও ভোজনরসিকেরা উপভোগ করতে পারছেন লাইভ সংগীত পরিবেশনা এবং মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি নানা ধরনের রাজকীয় খাবার।
আয়োজকেরা জানিয়েছেন, সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। আট সপ্তাহের এ আয়োজনে প্রতি শুক্রবার থাকছে ভিন্ন ভিন্ন ঘরানার সংগীত পরিবেশনা।
উৎসবের সূচি অনুযায়ী, ৬ নভেম্বর রবীন্দ্রসংগীত, ১৩ নভেম্বর নব্বইয়ের দশকের হিন্দি গান, ২০ নভেম্বর নজরুলগীতি এবং ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান পরিবেশিত হবে। এ ছাড়া ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীত বা ফোক গানের আয়োজন থাকছে।
মুঘল আমলের রাজকীয় খাবারের স্বাদ আর নানা ঘরানার সংগীতের মেলবন্ধনে সাজানো এ আয়োজনে অংশ নিতে এবং আগাম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।
সময়ের আলো/কেআই