এনটিভির পর্দায় ‘মার্কস অলরাউন্ডার’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের শিশু-কিশোরদের অন্যতম বৃহৎ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ -এর চূড়ান্ত পর্ব সম্প্রচারিত হতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। ৩০

2026-10-30T00:04:35+00:00
2026-10-30T00:04:35+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
এনটিভির পর্দায় ‘মার্কস অলরাউন্ডার’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০৪ এএম 
শিশু-কিশোরদের অন্যতম বৃহৎ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ -এর স্টটেজের দৃশ্য । ছবি : সংগৃহীত
দেশের শিশু-কিশোরদের অন্যতম বৃহৎ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ -এর চূড়ান্ত পর্ব সম্প্রচারিত হতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।

আয়োজকরা জানান, প্রায় এক বছর ধরে চলা দেশব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় ৩ লাখ শিশু-কিশোর অংশ নেয়। দেশজুড়ে অনুষ্ঠিত ১০০টি আঞ্চলিক পর্ব এবং পরবর্তী বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা এখন চূড়ান্ত পর্বে লড়বে। চূড়ান্ত পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রাফসান ও সুনেরাহ।

নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতার মতো বিষয়গুলোতে প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা তিন ‘অলরাউন্ডার’।


পুরস্কার হিসেবে এই তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকা করে শিক্ষাবৃত্তি। সবমিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য পদকসহ মোট ১ কোটি টাকার শিক্ষাবৃত্তির ব্যবস্থা থাকছে এবারের আয়োজনে।

প্রতিভার চমক আর জমজমাট লড়াই দেখতে চোখ রাখুন এনটিভির পর্দায়।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   এনটিভি  পর্দা  মার্কস অলরাউন্ডার  প্রতিভা অন্বেষণ  প্রতিযোগিতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: