শরিফুল রাজের আরও একটি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সময়ের অন্যতম আলোচিত অভিনেতা শরিফুল রাজ যুক্ত হলেন আরও একটি নতুন সিনেমায়। নাট্য নির্মাতা সৈয়দ শাকিল পরিচালিত প্রথম সিনেমায় কাজ

2026-10-29T23:50:36+00:00
2026-10-29T23:50:36+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শরিফুল রাজের আরও একটি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫০ পিএম 
অভিনেতা শরিফুল রাজ । ছবি : সংগৃহীত
সময়ের অন্যতম আলোচিত অভিনেতা শরিফুল রাজ যুক্ত হলেন আরও একটি নতুন সিনেমায়। নাট্য নির্মাতা সৈয়দ শাকিল পরিচালিত প্রথম সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শরিফুল রাজের সঙ্গে ছবি শেয়ার করে সিনেমার ঘোষণা দেন সৈয়দ শাকিল।

নায়ক হিসেবে শরিফুল রাজের নাম জানা গেলেও এখনও সিনেমা ও অন্য শিল্পীদের নাম জানা যায়নি। জানা গেছে আসছে সপ্তাহেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নায়িকাসহ এই সিনেমার অন্যান্য কুশীলবদের নাম ঘোষণা করা হবে। রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নতুন এই সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত।

নিজের নতুন কাজ প্রসঙ্গে শরিফুল রাজ বলেন, ‘এই সিনেমার গল্পটি একটু অন্যরকম লেগেছে। বেশ ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। ব্যাপারটি আমার কাছে ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও আনন্দিত হবেন সিনেমাটি দেখে।’

নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘অনেক আগে থেকেই সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সব রকমের পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিনেমাটিকে আমার কালচারাল ট্যুরিজমের পার্ট হিসেবে উপস্থাপন করতে চাই। দেশে তো অবশ্যই, বাইরের দেশে আমাদের সিনেমার একটা বাজার তৈরি হচ্ছে। আমার সিনেমাটিও বিদেশের হলে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। বিভিন্ন উৎসবেও পাঠানোর পরিকল্পনা আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কথা বলেছি।’

নির্মাতা আরও জানান, আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে শুটিং শুরু করতে চান তিনি। একটানা শুটিং করে শেষ করতে চান দৃশ্যধারণের কাজ। আগামী বছরের কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান সৈয়দ শাকিল।


এদিকে আগামী বছর কুরবানির ঈদে শরিফুল রাজের হরর-রোমান্টিক গল্পের সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ মুক্তির ঘোষণা দিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। এই সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর। আগামী বছরের শুরুর দিকে কানাভুলা প্যারাডক্সের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা ‘কানাভুলো প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করবেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   শরিফুল রাজ  আরও  একটি  সিনেমা  নতুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: