আসছে নতুন ‘হাঙ্গার গেমস’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’ -এর নতুন ছবি ‘সানরাইজ অন দ্য রিপিং’ প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে।সিনেমাটি মুক্তি পাবে ২০

2026-10-29T23:36:08+00:00
2026-10-29T23:36:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
আসছে নতুন ‘হাঙ্গার গেমস’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পিএম 
দ্য হাঙ্গার গেমস -এর দৃশ্য । ছবি : সংগৃহীত
হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’ -এর নতুন ছবি ‘সানরাইজ অন দ্য রিপিং’ প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে।

সিনেমাটি মুক্তি পাবে ২০ নভেম্বর। নতুন এই প্রিক্যুয়েলটি মূল দ্য হাঙ্গার গেমস গল্পের ২৪ বছর আগের প্রেক্ষাপটে তৈরি। সুজান কলিন্সের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় দেখানো হবে ৫০তম হাঙ্গার গেমসের নির্মম প্রতিযোগিতা।

ভক্তদের প্রিয় চরিত্র হেইমিচ অ্যাবারনাথির মাত্র ১৬ বছর বয়সে বেঁচে থাকার কঠিন লড়াই এবং প্রেসিডেন্ট স্নোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহের গল্প উঠে আসবে এতে।


এই গেমসে প্রতিযোগীর সংখ্যা দ্বিগুণ থাকায় বেঁচে থাকার লড়াইটি হয়ে উঠেছিল আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স।

তরুণ হেইমিচের চরিত্রে জোসেফ জাদা এবং মেসিলি ডনারের চরিত্রে অভিনয় করেছেন ম্যাকেনা গ্রেস। এ ছাড়া এতে রয়েছেন— র‍্যালফ ফিনেস, জেসি প্লেমনস, গ্লেন ক্লোজ, কিয়েরা কালকিন ও এল ফ্যানিংয়ের মতো তারকারা। সহিংস দৃশ্য ও অ্যাকশনের কারণে বিশ্বজুড়ে ৩.৩ বিলিয়ন ডলারের বেশি আয় করা দ্য হাঙ্গার গেমস ফ্র্যাঞ্চাইজির এই নতুন সিনেমাটিকে পিজি-১৩ রেটিং দেওয়া হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   আসছে  নতুন  ‘হাঙ্গার গেমস  হলিউড  সিরিজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: