প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ পিএম
আইকনিক পোজে শাহরুখ খান । ছবি : সংগৃহীতবলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই অনুরাগীদের কাছে উৎসব।
প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকাকে এক ঝলক দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ি মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। কিন্তু এ বছর সেই চেনা ছবিতে বদল আসতে চলেছে। ৬১তম জন্মদিনে অনুরাগীদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎ ও আলাপচারিতার অনুষ্ঠানের আয়োজন করছেন না অভিনেতা।
এর নেপথ্যে রয়েছে তার আগামী সিনেমা ‘কিং’ এর কাজ। সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে এ বছর জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য সময় বের করতে পারছেন না শাহরুখ।
জন্মদিনে প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে না পাওয়ার খবরে ভক্তদের মন খারাপ হলেও বছরের শেষ দিকে মিলতে পারে সুখবর। কিং সিনেমার মুক্তিকে সামনে রেখে মুম্বাইয়ে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন শাহরুখ।
সময়ের আলো/প্রিন্ট/এসকে