গান ভিডিওতে দিলারা জামান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নাটক-সিনেমায় ব্যস্ত সময় পার করছেন দেশের গুণী অভিনেত্রী দিলারা জামান। এর ফাঁকে কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে। এর মাধ্যমে তিন

2026-10-27T23:01:46+00:00
2026-10-27T23:01:46+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
গান ভিডিওতে দিলারা জামান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০১ পিএম 
সংগৃহীত ছবি
নাটক-সিনেমায় ব্যস্ত সময় পার করছেন দেশের গুণী অভিনেত্রী দিলারা জামান। এর ফাঁকে কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে। এর মাধ্যমে তিন দশক পর মিউজিক ভিডিওতে মডেল হলেন তিনি। এসআই সুমনের কণ্ঠে ‘মা’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে অভিনেত্রীকে। দিলারা জামানকে ঘিরেই আবর্তিত হয়েছে গানটির গল্প।

গতকাল সন্ধ্যায় শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গান ভিডিও ‘মা’। এটির ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল আগুন। এই মিউজিক ভিডিওটিতে আরও অভিনয় করেছেন এসআই সুমন, অভিনেত্রী ফারজানা ববি ও মিকাঈল। গানটির কথা লিখেছেন হেলাল চৌধুরী। সুর ও কম্পোজিশন করেছেন এসআই সুমন। মায়ের ভালোবাসা, ত্যাগ, মমতা আর সন্তানের জীবনে তার অপরিসীম অবদানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মা’ গানটি।

শিল্পী এসআই সুমন বলেন, মা সন্তানের জীবনে কতটা নেয়ামত আমরা অনেকেই সহজে বুঝতে পারি না। যাদের মা নেই তারা সে দুঃখটা বুঝতে পারেন। এই গানে সন্তান ও মায়ের ভালোবাসা তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, এসআই সুমনের কণ্ঠে প্রয়াত আইয়ুব বাচ্চুর সুরে ‘স্বপ্নে দেখা অচীনপুরে’ গানটি বেশ প্রশংসিত ছিল। এ ছাড়া তার ‘কে আছে তুমি ছাড়া বলো’ ও ‘বোকা মানুষ’ গানটিও বেশ সাড়া ফেলে।


এদিকে সম্প্রতি প্রচারে এসেছে দিলারা জামান অভিনীত নাটক ‘দাদীর আদর’। পারিবারিক গল্পের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। এতে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও আলোচিত তরুণ অভিনেতা আবিদ বিন প্রান্ত। তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার আগে নাটকটিতে অভিনয় করেন তিনি।

নাটকটি প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অভিনয় জীবনে বহুবার দাদির চরিত্রে অভিনয় করেছি। তবে দাদীর আদর নাটকের গল্পটি ব্যতিক্রম। অভিনয় করেছিলাম চলতি বছরের শুরুর দিকে। দর্শকদের ভালোলাগার মতো একটি নাটক এটি।’

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   গান  ভিডিও  দিলারা জামান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: