নতুন সিদ্ধান্তে রাধিকা আপ্তে

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাণিজ্যিক সিনেমায় মারপিট, রক্তারক্তি ও নৃশংসতার দৃশ্য এখন বেশ পরিচিত। দর্শকের একাংশের কাছে এসব দৃশ্য আকর্ষণীয় হলেও বলিউড অভিনেত্রী রাধিকা

2026-10-26T23:21:28+00:00
2026-10-26T23:21:28+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন সিদ্ধান্তে রাধিকা আপ্তে
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২১ পিএম 
সংগৃহীত ছবি
বাণিজ্যিক সিনেমায় মারপিট, রক্তারক্তি ও নৃশংসতার দৃশ্য এখন বেশ পরিচিত। দর্শকের একাংশের কাছে এসব দৃশ্য আকর্ষণীয় হলেও বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের দৃষ্টিভঙ্গি ভিন্ন। পর্দায় একের পর এক মানুষকে নির্মমভাবে মারধর করতে দেখেও দর্শক কীভাবে পপকর্ন খেতে খেতে সিনেমা উপভোগ করেন, তা বুঝতে পারেন না তিনি। নিজের রুচি ও শিল্পবোধের সঙ্গে এ ধরনের সিনেমার মিল না থাকায় সহিংসতাপ্রধান চলচ্চিত্রে অভিনয়ের প্রতিও আগ্রহী নন এই অভিনেত্রী। এমন সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমায় সহিংসতার বাড়বাড়ন্ত নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাধিকা। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘আক্কা’র প্রচারের সময় তিনি জানান, বর্তমানে বড়পর্দায় জনপ্রিয়তা পাওয়া মারকাটারি অ্যাকশনধর্মী সিনেমার প্রতি তার ব্যক্তিগত আগ্রহ নেই। তাঁর মতে, সিনেমার বাজারে সহিংসতা যেভাবে গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে।

রাধিকার ভাষ্য অনুযায়ী, সিনেমায় সহিংসতা দেখানোর ধরন অনেক সময় তার কাছে অদ্ভুত মনে হয়। পর্দায় একসঙ্গে বহু নারী-পুরুষকে মারধর করা হচ্ছে, অথচ দর্শকেরা দৃশ্যগুলো উপভোগ করছেন। দর্শকদের চমকে দিতে কীভাবে আরও ভয়াবহ ও নৃশংস দৃশ্য তৈরি করা যায়, সেই প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

সহিংসতার মাত্রা বাড়ানোর প্রতিযোগিতায় গল্প ও সৃজনশীলতার জায়গাটি কতটা গুরুত্ব পাচ্ছে, তা ভেবে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এ ধরনের সিনেমার প্রতি নিজের অনাগ্রহের কথা জানিয়ে রাধিকা বলেন, মারামারিপ্রধান সিনেমাগুলো তার কাছে অদ্ভুত মনে হয়। তাই নিজের অবস্থান ও পছন্দের সঙ্গে আপস করে এমন সিনেমার অংশ হওয়ার পরিবর্তে দূরে থাকাকেই শ্রেয় মনে করেন তিনি।

মা হওয়ার পর দীর্ঘ সময় শুটিংয়ে কাটানোর পরিবর্তে পরিবার ও মেয়ের সঙ্গে সময় কাটানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন রাধিকা।

শিগগিরই নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’তে দেখা যাবে তাকে। আশির দশকের প্রেক্ষাপটে নির্মিত গ্যাংস্টারধর্মী এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে দুই গ্যাংস্টারের দ্বন্দ্বকে কেন্দ্র করে। আগামী ৩০ অক্টোবর সিরিজটি মুক্তির কথা রয়েছে। সহিংসতাপ্রধান সিনেমা নিয়ে নিজের অনাগ্রহ প্রকাশ করলেও গ্যাংস্টারধর্মী এই সিরিজে রাধিকাকে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   রাধিকা আপ্তে 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: